হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নাজাফে আশরাফের বিশিষ্ট মারজা আয়াতুল্লাহিল উজমা শায়খ বাশির হোসাইন নাজাফি এক বিবৃতিতে আয়াতুল্লাহিল উজমা শায়খ হোসাইন ওয়াহিদ খোরাসানির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।
নিচে তাঁর শোকবার্তার পূর্ণাঙ্গ অনুবাদ তুলে ধরা হলো:
بسم الله الرحمن الرحیم
﴿الَّذِینَ إِذَا أَصَابَتْهُمْ مُصِیبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَیْهِ رَاجِعُونَ﴾ [سورة البقرة/ آیة: ۱۵۶]
অত্যন্ত গভীর শোক, বেদনা ও দুঃখের সঙ্গে আমরা এমন একজন কর্মনিষ্ঠ আলেমের ইন্তেকালের সংবাদ পেয়েছি, যিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর পবিত্র বংশধরদের (আ.) বেলায়াতের দুর্গের একনিষ্ঠ রক্ষক ছিলেন। তিনি ছিলেন বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক, কোমের হাওজায়ে ইলমিয়ার পথপ্রদর্শক এবং নিজ যুগের একজন বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিত্ব-মহান মারজা আয়াতুল্লাহিল উজমা শায়খ হোসাইন ওয়াহিদ খোরাসানি (রহ.)।
প্রায় এক শতাব্দীর জীবন অতিবাহিত করার পর তিনি তাঁর প্রতিপালকের সান্নিধ্যে চলে গেছেন। তাঁর জীবনের বৃহত্তর অংশ অতিবাহিত হয়েছে হাওজায়ে ইলমিয়ার উন্নয়ন, প্রভাব বিস্তার এবং জ্ঞানচর্চার প্রতিষ্ঠানগুলোকে সমৃদ্ধ করার কাজে। তিনি তাঁর বরকতময় জীবনে অসংখ্য আলেম গড়ে তুলেছেন।
নিঃসন্দেহে, এই মহান আলেমের ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তাই আমরা কেবল আল্লাহর কাছেই আমাদের দুঃখ ও বেদনার কথা জানাই।
আমরা এই মহান শোকাবহ ঘটনায় হযরত ইমাম মাহদি (আ.)-এর পবিত্র দরবারে, হাওজায়ে ইলমিয়াগুলোতে, সকল মুমিনের প্রতি এবং বিশেষ করে মরহুমের সম্মানিত সন্তান ও পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
আমরা চিরঞ্জীব ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে তাঁর রহমত ও সন্তুষ্টির চাদরে আবৃত করেন এবং তাঁকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের (আ.) অনুসারী ও সাহায্যকারীদের সঙ্গে সত্য ও মর্যাদার স্থানে স্থান দান করেন।
و لا حول و لا قوة إلا بالله العلی العظیم.
আয়াতুল্লাহিল উজমা শায়খ বশির হোসাইন নাজাফি
৭ জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি।
আপনার কমেন্ট